কলম্বোতে বিক্ষোভের মুখে নিজ বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। এরই মধ্যে প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছেন বিক্ষোভকারীরা।
শনিবার (৯ জুলাই) দেশটির স্থানীয় সময় সকালে শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করে বিক্ষোভকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় প্রেসিডেন্ট অন্যত্র সরে যান। আর প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা।
এ বিক্ষোভকে চলতি বছরের সবচেয়ে বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।
ভঙ্গুর অর্থনীতি এবং জ্বালানির তীব্র সংকটের মধ্যে শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল দিন দিন। সপ্তাহখানেক হলো জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের বাসভবনের দিকে যাচ্ছিল। তারা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছিল।
সরকারের প্রতিরক্ষা বিভাগের ওই সূত্র জানায়, প্রেসিডেন্টকে নিরাপত্তার জন্য সরিয়ে নেয়া হয়েছে। সূত্র আরও জানায়, বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে নিরাপত্তাকর্মীরা। কিন্তু তাদের রোধ করা যায়নি।
জ্বালানিসহ নিত্যপণ্যের বাড়তি দাম, স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে দেশটিতে সরকারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ–প্রতিবাদ। আর উত্তাল বিক্ষোভ ঠেকাতে দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় গতকাল শুক্রবার জারি করা হয়েছে কারফিউ।
সরকারবিরোধী তুমুল বিক্ষোভে গতকাল উত্তাল ছিল কলম্বো। দেশটির হাজারো ছাত্র–জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করেন। আজ শনিবারও বড় বিক্ষোভ হওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছিলেন। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই কলম্বোয় কারফিউ জারি করে শ্রীলঙ্কা সরকার।
আজ সেই কারফিউয়ের মধ্যেই বিক্ষোভের ফলে প্রেসিডেন্ট ভবন ছেড়ে চলে গেলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



