একটি দীর্ঘ সময়ের করোনাময় অস্বস্তিকর পরিস্থিতি যখনই কাটিয়ে উঠতে শুরু করলাম আমরা, ঠিক তখনই সিলেটসহ নানা অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বন্যার হানা শুরু হলো। এই বিষাদময় সময়ে ঈদের আনন্দে কিছুটা নিরানন্দ তো মিশ্রিত আছেই স্বাভাবিকভাবে। তবে এ সময়টায় নানাবিধ সচেতনতার পাশাপাশি অনলাইনে কেনাকাটায় সচেতন হওয়ার বিকল্প নেই।
বন্যা পরিস্থিতিতেও নানা গুজবের প্রচার দেখা গেছে- যেগুলো সত্যিই অপ্রত্যাশিত। ঈদের সময়টায় যদি আমরা অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য ব্যাপারেও সচেতনতা তৈরি করতে পারি এবং সাধ্যমতো বন্যাকবলিত এলাকার মানুষের জন্য নিজ জায়গা থেকে পাশে দাঁড়াই, তা হলে ঈদের সুমহান মর্যাদা যেমন অক্ষুণ্ণ থাকবে তেমনি আনন্দ বেড়ে যাবে বহুগুণে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



