বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৮ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার দুর্গম এলাকা উত্তর খুরমা ইউনিয়নের এলেঙ্গী ও কাঞ্চনপুর গ্রামের দেড় শতাধিক পরিবারে চাল- ডাল- আলু, তেল-পেঁয়াজ-লবন -চিন-ময়দা-চিড়া সহ প্রয়োজনীয় সামগ্রী ও বিকাল সাড়ে ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী থেকে ওয়ার্ড প্রতিনিধিদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩শতাধিক পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে ময়দা, চিনি, সেমাই, তেল, দুধ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর বলেন, বন্যার্ত মানুষ দুর্বিষহ জীবন যাপন করেছেন। সবকিছু হারিয়ে বন্যার্ত মানুষ নিঃস্ব। পর্যাপ্ত ত্রাণ নেই, পূনর্বাসনের জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেই।
জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, প্রলংকরী বন্যা মানুষের মধ্যে ঈদের আনন্দকে ¤øান করে দিয়েছে। বন্যার্ত মানুষের ঘরে ঘরে চলছে হাহাকার। প্রণব জ্যোতি পাল অবিলম্বে বন্যার্ত মানুষের ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করে পূনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, রত বসাক, রুমন বিশ্বাস, হারুন মিয়, ইমদাদ হোসেন প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



