বিজয়ী হওয়ার পরদিন নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করলেন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে নব নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। রোববার (৫ সেপ্টেম্বর) বাদ আসর আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন।
পরে তিনি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভপতি পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কবির উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মোস্তাফুর রহমান মফুর, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, শাহীনুর রহমান শাহীন, আমির হোসেন নুরু, জুনায়েদ হোসেন মঞ্জু প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



