সারাদেশে ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘এমপিও’ তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ভাটির জনপদ হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ‘কাউকান্দি উচ্চ বিদ্যালয়সহ আরো তিনটি ‘নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) ‘এমপিওভুক্ত’ তালিকায় কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশ হলে দক্ষিণ বড়দল ইউনিয়নে একটি খুশির মিলন মেলায় পরিণত হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ছেন।
এ ছাড়াও বিদ্যালয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুর রব খোকন, কমিটির সদস্য সিরাজুল হক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামছু মিয়া, আ.লীগ নেতা বাচ্চু মিয়া, সুশীল সমাজ প্রতিনিধি মো.আরজু মিয়া প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ বছর সুনামগঞ্জ জেলার ২১ শিক্ষা প্রতিষ্ঠানসহ তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি উচ্চ বিদ্যালয়, হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়, বাদাঘাট ইউনিয়নের আলহাজ্ব জয়নাল আবেদীন গার্লস উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



