সিলেটে বন্যার্তদের মাঝে পৌছাতে শুরু করেছে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ। ঘর মেরামতে প্রতি পরিবার পাচ্ছেন ১০ হাজার টাকা করে।
বুধবার (৬ জুলাই) থেকে এই টাকা বন্টন শুরু হয়। প্রথম দিনে ১ হাজার ৪৩৫ পরিবারের পৌঁছলো ঘর নির্মাণ/মেরামতে প্রধানমন্ত্রীর উপহারের টাকা। এদিন সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে হাতে চেক তুলে দেওয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
১ম দিনে ৩টি উপজেলায় প্রান্তিক পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রকৃত লোকজনের হাতে ঘর মেরামতের টাকা তুলে দেন জেলা প্রশাসক।
এরপর নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার ৪৯০টি বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ তুলে দেওয়া হয়।
পরে কানাইঘাট এবং বিয়ানীবাজার উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত/সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল’ হতে প্রাপ্ত অর্থ সহায়তা বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের তথ্যমতে, এদিন গোলাপগঞ্জ উপজেলায় ৪৯০ জন, কানাইঘাটে ৪৫০ জন এবং বিয়ানীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯৫ জন জনকে ঘরবাড়ি মেরামত বা সংস্কারের জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
গোলাপগঞ্জে অর্থ বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলার প্যানেল চেয়ারম্যান নাজিরা শিলা, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, সহকারী কমিশনার(ভূমি) আবিদা সুলতানা, রসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসন সূত্র আরো জানায়, বুধবার (০৬ জুলাই) পর্যন্ত সিলেটে চালু রাখা ৩১৪টি আশ্রয় কেন্দ্র ২২ হাজার ১৭৬ জন অবস্থান করছেন। পশু রাখা আছে ২৩৫টি। বন্যায় বিশুদ্ধকরণ ৬ লাখ ট্যাবলেট বিতরণ ও ১৪০টি মেডিক্যাল টিম মাঠপর্যায়ে কাজ করছে।
এছাড়া এ যাবত ১ হাজার ৮৭৩ মেট্রিক টন চাল, ২০ হাজার ২১৮ প্যাকেট শুকনা খাবার, ত্রাণ কার্য বাবদ ২কোটি ৬৭ লাখ টাকা, শিশু খাদ্য ১০ লাখ এবং গো-খাদ্য ১০ লাখ টাকার বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



