প্রেমিকার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে দেয়ার দায়ে আশিক মণ্ডল নামে এক যুবককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। এ সময় তাকে আট লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ আদেশ দেন।
আদেশে বলা হয়, আশিক মণ্ডল ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব এরপর প্রেমের সম্পর্কে জড়ায়। এরপর বিভিন্ন কৌশলে তিনি ভুক্তভোগীর ছবি সংগ্রহ করেন এবং তাকে হয়রানি করতে থাকেন।
একপর্যায়ে হুমকি দেন; পাঁচ লাখ টাকা না দিলে সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে। এরপর মেয়েটির বাবা বাদী হয়ে ২০১৯ সালে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় আদালত ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে দীর্ঘ পর্যালচনা শেষে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলছেন, সাইবার অপরাধ দমনে এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



