সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুরের মৃত মতিন মিয়ার ছেলে সামেল মিয়া (৩০), একই উপজেলার দৌলতপুরের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (২৫) এবং স্থানীয় ছয়ঘরি গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩২)।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার বারহাল পূর্ব বটরতল সংলগ্ন নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ থানাধীন বারহাল এলাকায় একটি নোহা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইক্রোসে সাতজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়। এছাড়া ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে স্থানীয় জনতা হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



