শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হচ্ছে বুধবার (৬ জুলাই)। ছুটি চলবে শনিবার (১৬ জুলাই) পর্যন্ত।
সোমবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, আগামী বুধবার (৬ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত। তবে পরের দুইদিন (শুক্রবার ও শনিবার) সাধারণ ছুটি হওয়ায় রোববার (১৭ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ও একাডেমিক কার্যক্রম যথারীতিতে শুরু হবে।
এদিকে সিলেটের বন্যার পরিস্থিতি বিবেচনা করে রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত করে প্রশাসন। এতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদুল আযহার ছুটি শেষে অনুষ্ঠিত হবে প্রশাসন থেকে জানানো হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



