হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় আফছর আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কের নতুনব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছর আলী চুনারুঘাট উপজেলার কাছিশাইল গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬৫৭৫০) নতুনব্রীজ এলাকায় বেপরোয়া গতিতে চালাতে গিয়ে ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাক চালককে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



