সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী’ কৃষক দলের সহ সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ও জেলা ‘বিএনপি’র সহ-সভাপতি, মো. আনিসুল হকের ত্রান বিতরন।
সোমবার (৪ জুলাই) বিকেলে দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া অসহায় শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে।
এ সময় দক্ষিন বড়দল ইউনিয়ন বিএনপি নেতা মো. শফিক মিয়া, মুগুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এম.আশিকুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়নের মৎসজীবী দলের সভাপতি মো. দিরুল ইসলাম (জালালী), উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুজন খাঁ, উপজেলা যুবদলের সদস্য মো. শাহিন আলম, বাদাঘাট সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান এমি, দক্ষিণ বড়দল ইউনিয়নের যুবদলের সদস্য মো. আবুল বাশার, ফয়সাল আহমেদ প্রমুখ সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



