সিলেট-তামাবিল সড়কে বেপরোয়া ট্রাক কেটে নিলো ৩ মোটরসাইকেল আরোহি যুবকের প্রাণ। তাদের একজন ঘটনাস্থলে ও দুই জন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
রোববার(৩জুলাই) বিকেল ৩টার দিকে চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ডিএসবি) বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরেকজন রাত পৌনে ৮টার দিকে মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহি-ই মারা গেছেন।
নিহতরা হলেন সিলেট সদর উপজেলার পীরেরবাজার হাতুয়া গ্রামের ফিরোজ মহরির ছেলে আজিম আহমদে (১৯) এবং পাশ্ববর্তী আটগ্রাম খেওয়া এলাকার আব্দুল আহাদের ছেলে জসিম আহমেদ মাহি (১৬) এবং শহরতলীর শাহপরান ইসলামপুরের শ্যামলী আবাসিক এলাকার সুবেদুর রহমানের ছেলে ফাহিম রহমান ওমি (১৬)। তারা তিনজন জালালাবাদ ক্যান্টেনমেন্ট স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলের দিকে একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আজিম উদ্দিন। গুরুতর অবস্থায় অপর দু’জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতা ভর্তি ছিলেন ওসি। রাত পৌনে ৮টার দিকে তিনিও মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় ৩ আরোহি-ই মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং আরেকজন হাসপাতালে মারা গেছেন।
থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। তাদের সঙ্গীয় আরেকজন আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে তিনিও মারা গেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



