সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯ এর জালে দুই ‘অপরাধী’ ধরা পড়েছেন। এর মধ্যে একজন অপহরণ মামলার পলাতক আসামি ও অপরজন গাাঁজাচাষী।
র্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, সোমবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল সিলেট নগরীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার পলাতক আসামি ওয়াকাব (৩৫)-কে গ্রেফতার করে।
ওয়াকাব সুনামগঞ্জ জেলার দিরাই থানার হোসেনপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে। পরে তাকে দিরাই থানায় হস্তান্তর করে র্যাব। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
অপরদিকে, সোমবার সন্ধ্যায় র্যাবের পৃথক একটি দল সিলেট এয়ারপোর্ট থানার লাক্কাতুরা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দ দাস (৬০) নামের এক গাঁজাচাষীকে গ্রেফতার করে। তিনি লাক্কাতুরা স্টেডিয়ামপাড়ার মৃত কৃপা দাসের ছেলে।
গোবিন্দ দাস তার বসতঘরের সামনে গাঁজার বাগান করেছেন। গ্রেফতারকালে তার কাছ থেকে ২ শ গ্রাম গাঁজা ও নিজস্ব বাগানের ২টি গাছ জব্দ করে র্যাব। পরে তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।
গোবিন্দ দাসের গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান ও এএসপি সোমেন মজুমদার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



