সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে পুকুর ঘাট নিয়ে বিরোধের জেড়ে আপন চাচাতো ভাইয়ের হাতে নাজিবুল নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩ জুলাই) সকাল ১১ টার দিকে এ নিহতের ঘটনা ঘটে।
নিহত নাজিবুল (৪০) উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়া তকলিবুদ্দিনের ছেলে।
জানা যায়,সকালে পুকুরে ঘাটে আসা যাওয়া ও দখল নিয়ে এলাকার আপন চাচাতো ভাই নাজিবুল ও সেপুল মিয়ার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই পরিবারের পুরুষ লোকরা কাথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এলোপাতাড়ি রামদার আঘাতে নাজিবুল নামে এই যুবক গুরুতর আহত হয়৷
প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



