মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর এলাকায় চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। এ ঘটনায় জড়িত ১ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও চোরাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) গভীর রাতে উপজেলার ঝপলার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চোর চক্রটি মাধবপুরের ঝপলার পাড় বাজারের আফওয়ান ট্রেডার্স, অনন্ত ভেরাইটিজ স্টোর, শাহাবুদ্দিন ফার্মেসী দোকান ও ভানুগাছ বাজারের শ্রীমঙ্গল রোডস্থ বাপ্পী এন্ড রাব্বী ট্রেডার্স এ চারটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে। এ সময় আরও দুই তিনটি দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চাইনিজ রিপন নামের আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে। এসময় তার কাছে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, আন্তঃজেলা চোর চক্রের সদস্য চাইনিজ রিপনকে আটক করে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



