শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের এলামনাই এসোসিয়েশনের আয়োজনে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এলামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলশ্রী, রাধানগর, পলির চর, উষাইর গাঁও, মসলন্দর ও নলোয়া গ্রামের বানভাসি পরিবারের মাঝে ৫০০ বস্তা ত্রাণসামগ্রী ও ১৫০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ বিভাগীয় ৬জন শিক্ষার্থীকে বিকাশে ৭ হাজার টাকা করে ৪২ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
সার্বিক বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক খোকন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের অধিকাংশ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আমাদের বিভাগের এলামনাই এসোসিয়েশন কিছুটা হলেও এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। যারা এই ত্রাণ কার্যক্রমকে সফল করার জন্য নানাভাবে সহযোগিতা করেছে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



