সিলেটের ফেঞ্চুগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষে শেখ সেলিম (৫৫) নিহতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নিহতের ভাই শেখ ডালিম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এ মামলায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামের আমীর আলীর স্ত্রী সুবি বেগম (৪৫) ও তাঁর ছেলে তানিম আহমদ দিপু (২০)।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ভাই ব্যবসায়ী শেখ ডালিম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত দুজনকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



