সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের কিল-ঘুষিতে সেলিম মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সেলিম মিয়া উপজেলার নুরপুর গ্রামের আনর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়িতে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। এক পর্যায়ে রুবেল মিয়াসহ কয়েকজন সেলিমকে কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে তিনি জ্ঞাত হারিয়ে মাটিতে লুটে পড়েন।
স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, মারামারির ঘটনায় সেলিম মিয়া নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



