সিলেটের কোম্পানীগঞ্জে ট্রলারের ধাক্কায় পুলিশের টহলরত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠলেও খুয়া গেছে তাদের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল।
বৃহস্পতিবার (৩০জুন) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন দুপুরে উপজেলার চেঙ্গেরখাল নদীতে নৌকা যোগে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এসময পুলিশের নৌকায় একটি ট্রলার ধাক্কা দেয়। এতে নৌকা ডুবে গেলে পুলিশের তিন সদস্য সাঁতার কেটে তীরে উঠেন। তবে তাদের ব্যবহৃত ২টি অস্ত্র খুয়া যায়। অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জ পুলিশ নৌকা যোগে নিয়মিত টহলকালে একটি ট্রলার ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। ঘটনার পর তিন পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের ব্যবহৃত একটি শর্টগান ও একটি চাইনিজ রাইফেল পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম প্রতিদিনের ন্যায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে কোম্পানীগঞ্জ অবস্থান করছিলেন। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং অস্ত্র উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেন।
তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতা চালাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে বন্যাকবলিত এলাকায় কর্তব্যরত নৌবাহিনীর ডুবুরি দলের সহায়তা চাওয়া হতে পারে, বলেও জানা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



