বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ৪১ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন ধনঞ্জয় কুমার দাস।
বদলিকৃতদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া ৪১ জনের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। তাকে উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



