সিলেটের জৈন্তাপুরে আব্দুল হক ওরফে কালা মিয়া (৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের উৎলারপাড় রাস্তায় পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল হক কালা মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউর কাপন গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ঠাকুরের মাটি এলাকার লন্ডন প্রবাসী আবন মিয়ার বাড়ির স্বাপরিবারে ভাড়াটিয়া হিসেবে থাকতো।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড ডিএসবি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, লোকটিকে কিভাবে মারা গেলো তা খতিয়ে দেখা হচ্ছে।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ইলিয়াস আলী বলেন, নিহত আব্দুল হক কালা বিভিন্ন সময় গরু ট্রাকে তুলে দেওয়া ও গরুর ঘাস কেটে দেওয়ার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উৎলার পাড় সড়কে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাকে জানান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর বিষয়ে কোনো কিছু বলতে পারেননি তিনি।
মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী জৈন্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) পার্থ রঞ্জন চক্রবর্তী বলেন, মরদেহের পরণে লুঙ্গি ছিল। তার সঙ্গে পাওয়া মোবাইল ফোনে পরিবারকে খবর দিয়ে মরদেহ সনাক্ত করি। তবে দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এরপরও মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



