শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিলেটে বন্যার শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ পর্যন্ত ৫ টি ধাপে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা। ত্রাণসামগ্রী হিসেবে চিড়া, চিনি, গুঁড়া দুধ, বিস্কুট, ফিটকিরি, দিয়াশলাই বক্স, মোমবাতি, খাবার স্যালাইন, মেট্রোনিডাজল, প্যারাসিটামল এবং খাবার পানি বিতরণ করা হয়।
প্রথম ধাপে, সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্রে বিতরণ সম্পন্ন করা হয়। এই ধাপের বিতরণে আশ্রয়কেন্দ্র ও আশেপাশের এলাকার সর্বমোট ৪০টি পরিবারের ১৬০ জন সদস্যের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷ দ্বিতীয় ধাপে, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদে (সালুটিকর) বিতরণ সম্পন্ন করা হয়। এই ধাপের বিতরণে এলাকার সর্বমোট ২০টি পরিবারের ৯৩ জন সদস্যের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷ তৃতীয় ধাপে, সুরমা আবাসিক এলাকার ৬ নং রোডে বিতরণ সম্পন্ন করা হয়। এই ধাপের বিতরণে এলাকার পানিবন্দী সর্বমোট ১৬টি পরিবারের ৬৫ জন সদস্যের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷ চতুর্থ ধাপে, সিলেট সদরের হাউসা গ্রামে বিতরণ সম্পন্ন করা হয়। এই ধাপের বিতরণে এলাকার সর্বমোট ১০১টি পরিবারের ৪২৩ জন সদস্যের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷ পঞ্চম ধাপে, ২ নং জৈন্তাপুর ইউনিয়নে বিতরণ সম্পন্ন করা হয়। এই দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ বিতরণ করা হয়। এই বিতরণে জৈন্তাপুরের বিড়াখাই, গাত্তিগ্রাম, ডুলটিরপার, চাতলা পার এবং আনন্দ বাজারের সর্বমোট ৩২০টি বানভাসি পরিবারের প্রায় ১৩০০ জন সদস্যের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এবিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, “হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই ‘স্বপ্নোত্থান’ এর উদ্দেশ্য। স্বপ্নোত্থান বন্যার শুরু থেকে অর্থসংগ্রহ ও ত্রাণ বিতরণ করে চলেছে বন্যাদুর্গতদের কষ্ট কিছুটা লাগব করার জন্য। যাদের সহযোগিতা ও দানের মাধ্যমে আমাদের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, ‘স্বপ্নোত্থান’ তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের অর্থ সংগ্রহ অব্যাহত রয়েছে। আপনাদের সহায়তা অব্যাহত থাকলে এক চিলতে হাসি ফুটবে আরো অনেক মানুষের মুখে।”
অনুদান পাঠানোর ঠিকানাঃ
বিকাশ: 01701025426
রকেট: 017010254264
নগদ: 01701025426
UCB (A/C):
MAIBAM DARPAN SINGHA
A/C No: 0343205000004757
Amborkhana Branch, Sylhet
Routing No: 245910047
PayPal: mahedikabir1@gmail.com
Zelle: 8065164205
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



