গোয়াইনঘাট বৃহত্তর ডৌবাড়ী ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা জমিয়ত এর সভাপতি আল মদিনা ইসলামিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মাওঃ আব্দুল আজিজ এর নিজস্ব উদ্যোগ যুক্তরাজ্য প্রবাসী হাফিজ জাবের আহমদ ও হাফিজ জাকির আহমদ এর অর্থিক সহযোগিতায় প্রায় ২০০ টি পরিবারের মাঝে নগদ ১০০০ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, গোয়াইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সিলেট বিভাগ যুব ফোরামের সদস্য সচিব তাকবীর আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী জাহেদ আহমদ, ছাত্র জমিয়ত গোয়াইঘাট উপজেলার সভাপতি হাফিজ জাকির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নজির আহমদ এছাড়াও রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



