সালিশ বৈঠক থেকে ফেরার পথে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ইন্তাজ আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের গুচ্চগ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইন্তাজ আলী ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খুনের ঘটনার পর পরই অভিযান চালিয়ে আরজদ আলীকে আটক করা হয়েছে। তিনি একই গ্রামের কেরামত আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী বলেন, আরজদ আলী দাম্পত সমস্যা নিয়ে এদিন সকালে সালিশ বৈঠক হয়। বৈঠকে নিহত ইন্তাজ আলী পঞ্চায়েতের একজন ছিলেন। বিচারে ইন্তাজ আলীর কথাবার্তা আরজদ আলীর বিপক্ষে তথা স্ত্রীর পক্ষে চলে যায়। যে কারণে বৈঠক শেষে আরজদ আলী ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন। ইন্তাজ আলীর ডান পায়ের উরুতে, পিঠে, ও ডান হাতে ছুরিকাঘাত করেন আরজদ। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



