সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম আহমদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুরে ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিকেল ৪টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম আহমেদ উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের জালাল মিয়ার ছেলে এবং স্থানীয় শাহজালাল আইডিয়াল একাডেমির সপ্তম শ্রেনির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শামীম বাড়ির বাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তার পরিবারের সদস্যরা। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনেও পুলিশ পাঠানো হয়।
তিনি বলেন, বাড়ির বাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যু হয়। মরদেহ বিনা ময়নাতদন্তে নিতে স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



