সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর গ্রামের বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আরিয়ান ওই এলাকার শাহিন মিয়ার ছেলে।
সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়,পৌরসভার হরিহরপুর গ্রামে বিকালে শিশু আরিয়ান বাড়ির বারান্দার সামনে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বারান্দার সামনে বন্যার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বন্যার পানিতে তার দেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা বদরুজ্জামান উজ্জ্বল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলে মারা যায়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



