সিলেট নগরীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার (২৮ জুন) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে সোমবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট নগরীর শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনারবাংলা আ/এ, গোপালটিলা, নতুনবাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শামস-ই আরেফিন বলেন, এই কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



