অনেকে আগেই অনুমান করেছিলেন। অবশেষে তাই সত্যি হলো। এবারের সর্বনাশা বন্যা এবার ছোবল হেনেছে নির্বাচনে। সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে রোববার ( ২৬ জুন ) নির্বাচন কমিশন সরকারের বিভিন্ন দফতরকে এক নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব আতিয়ার রহমান।
নির্দেশনায় উল্লেখ করা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ওসমানীনগর উপজেলা পরিষদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারিসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



