পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত দুই যুবক মারা গেছেন। উদ্বোধনের পর গাড়ি চলাচল শুরুর প্রথম দিন পদ্মা সেতুতে এ ঘটনা ঘটল। ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে আহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বাচ্চু মিয়া জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আহত দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত হন। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।
দুর্ঘটনার পর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব। তিনি জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



