সুনামগঞ্জ- সিলেট সড়কের ছতক উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ফুরুবি বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ – সিলেট সড়কে রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফুরুবি বেগম ছাতক উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক উপজেলার বুড়াইরগাও বাজারে ফার্মেসী থেকে ওষুধ ক্রয় করে সুনামগঞ্জ – সিলেট সড়ক পার হওয়ার সময় সিলেট থেকে আসা দ্রুত গতিতে পিকআপ ভ্যান (সিলেট মেট্রো -ন- ১১-১৪৬০) তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়।
পরে স্থানীয়রা ধাওয়া করে গাড়িটিকে আটক করলে ঘাতক চালক পালিয়ে যায়। পরে আহত মহিলাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...