ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানীর শিকার হয়ে ফ্লাইট ধরতে না পারার অভিযোগকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জামিলা চৌধুরী অবশেষে যুক্তরাজ্যে গেলেন।
বুধবার (০৪ আগস্ট) বিকাল ৩টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটে (বিজি-২০১)তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছাড়েন। উড়োজাহাজটি বেলা দেড়টার দিকে সিলেট এমএমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরআগে বেলা পৌনে ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি গাড়ি দিয়ে তাকে নগরের শাহপরান খাদিম এলাকার বাসা থেকে এয়ারপোর্টে আনা হয়।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের স্টেশন ম্যানেজার চৌধুরী ওমর হায়াত নতুন সিলেটকে বলেন, সকল যাত্রীগণ আমাদের কাছে সম্মানিত। তাই জামিলা চৌধুরীকে তারা বাসা থেকে গাড়ি দিয়ে এয়ারপোর্টে নিয়ে আসেন। বিকাল পৌনে ৩ টায় বিমানের ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
তিনি বলেন, সকল বিমান যাত্রীদের দেওয়া সুবিধার ন্যায় তিনি সুবিধা প্রাপ্য হবেন। কিন্তু নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত মালামাল নিতে হলে ফি প্রদান করেই নিতে হবে। এদিন বেলা পৌনে ১টার দিকে ২টি লাগেজ নিয়ে বিমানের গাড়িতে করে এয়ারপোর্টে আসেন জামিলা চৌধুরী। তার দু’টি লাগেজে নির্ধারিত ৪০ কেজি ওজন থাকায় তাকে তাৎক্ষনিক বোডিং পাস দেওয়া হয়েছে।
গত ২৮ জুলাই বাংলাদেশ বিমানের (বিজি-২০১) গাঙচিল উজোজাহাজে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল জামিলা চৌধুরীর। ফ্লাইট ধরতে ওইদিন সোয়া ১টায় বিমানবন্দরে হাজির হন। চেক-ইন কালে ৩টি লাগেজে তার মালামাল ৮৪ কেজি ওজন হয়। নির্ধারিত ওজনের চেয়ে ৪৪ কেজি বাড়তি আসে। এ জন্য ফি আসে এক লাখ ১৪ হাজার ৮৮৪ টাকা।
এ নিয়ে বিমান কর্মকর্তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। তারা তাকে অপমান করেছেন দাবি করে, নিজের ফেসবুক লাইভে এসে উদ্ভুত পরিস্থিতি জানান দেন। ফেসবুক লাইভে তিনি বলেন, বাবার অসুস্থতার খবর পেয়ে দেশে এসেছিলেন। ফেরার পথে চেক-ইনকালে ৩টি লাগেজে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত মালামাল হয়ে যায়। এ জন্য অনৈতিকভাবে তার কাছে ২৬ হাজার টাকা দাবির অভিযোগ করেন কর্তব্যরত কর্মকর্তার বিরুদ্ধে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তার লাগেজ ছাড় দেওয়া হয়নি। এমনকি তাকে অপমান অপদস্থ করা হয়। ৩ ঘন্টা আগে বিমানবন্দর পৌছার পরও কর্মকর্তাদের অসহযোগীতার কারণে তাকে রেখেই বিমান উড়াল দেয়।
তার অভিযোগের পেক্ষিতে দুই কর্মকতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিমান কর্তৃপক্ষ। তাদের একজনকে সাময়িক বরখাস্ত ও আরেকজনকে প্রত্যাহার করে ঢাকায় নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে (৩০ জুলাই) সন্ধ্যায় তার বাসায় গিয়ে সান্তনা দিয়ে ৪ আগস্ট তাকে ফ্লাইটে যেতে তাকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন বিমান কর্মকর্তারা। এর প্রেক্ষিতে তাকে আজ বুধবার ফ্লাইটে লন্ডন যাবার ব্যবস্থা করে দেওয়া হয়।
এদিকে, ঘটনার দিন গত ২৯ জুলাই বিমানবন্দরে ভিডিও চিত্র ধারণ করা নিয়ে বিরাপত্তা বিষয়ে ওসমানী বিমানবন্দর পরিচালক হাফিজ আহমদ বলেন, ঘটনার দিন কাউন্টার খালি হওয়ার পর জামিলা চৌধুরী ভিডিও চিত্র ধারণ করেন। ওই সময় তিনি যেখানে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেছেন, ওই এলাকায় নিরাপত্তায় কেউ ছিলেন না, যেহেতু এলাকাটি খালি।
এরপরও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত জোনে কিভাবে ভিডিওচিত্র ধারণ করা হলে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



