নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে দারুণ এক কীর্তি গড়ে ফেললেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ১০০টি ছক্কার মালিক হয়েছেন তিনি।
শুক্রবার লিডসে ১৫১তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন স্টোকস। টিম সাউদির বলে ছয় মেরে এই মাইলফলকে পৌঁছান তিনি।
টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড যার, সেই ব্রেন্ডন ম্যাককালাম ঘটনাচক্রে স্টোকসদের কোচ। টেস্টে ম্যাককালাম মেরেছেন ১০৭টি ছক্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। মাত্র ৯৬ টেস্টে ১০০ ছক্কা মেরেছিলেন গিলি।
‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের টেস্টে ছক্কা রয়েছে ৯৮টি। তালিকার পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাক কালিস (৯৬)। আশ্চর্যজনক হলেও সত্য যে, টেস্টে ৭৬টি ছক্কা রয়েছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



