সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক ও ৩ যাত্রী।
শুক্রবার (২৪ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুরের এখলাছ মিয়ার স্ত্রী হনুফা আক্তার (৪০) ও শিশু সন্তান এমরাজ মিয়া (৪)।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে চালানো একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে (সিলেট থ-১১-৫৪১৭) ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় চালকসহ আরো ৩ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে চালক হেলপার, কাউকে আটক করা যায়নি।
বন্যার পরিস্থির কারণে সিলেট-কোম্পানীগঞ্জ তেলিখাল সেতু সংলগ্ন সড়কের নীচ থেকে মাটি সরে যায়।
ফলে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিলো। অবশ্য পানি নামলে সেনাবাহিনী ওই সেতু মেরামত করার পর বৃহস্পতিবার থেকে যান চলাচল শুরু হয়। যান চলাচল শুরুর পরদিনই ঘটলো দুর্ঘটনা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



