দেশ থিয়েটার, সিলেটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন দেশ থিয়েটার,সিলেটের সভাপতি মোঃ কামাল আহমেদ দুর্জয়।
মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। মানুষের বিপদে পাশে থাকায় মানবধর্ম। একজন আরেকজনের সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমনটা সবাই প্রত্যাশা করে। আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলার। আমি, আপনি, এভাবেই এগিয়ে আসতে পারি সবার বিপদে। দাঁড়াতে পারি মানুষের পাশে। তাছাড়া আমরা কিসের মানুষ। এদেশে এখনো এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা মানবসেবায় যথেষ্ট আন্তরিক। আল্লাহর সৃষ্টির সেবাইকেই তারা পরম ধর্ম বলে বিশ্বাস করেন। ঠিক তেমনি এক যুবকের নাম মোঃ কামাল আহমেদ দুর্জয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে বন্যার্তদের মাঝে কমপক্ষে ১০০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারন করেন। খেটে খাওয়া পানিবন্দি মানুষগুলো যখন ঘর বন্ধী ঠিক তখনই অসহায় পরিবারের মাঝে একঝলক হাসি ফোটানের জন্য নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন দুর্জয়।
এছাড়া দেশ থিয়েটার, সিলেটের নামে দুর্জয়ের একটি নাট্য সংগঠন রয়েছে। এই সংগঠনের মাধ্যমে এলাকার জনসাধারণকে সচেতন করছেন বিভিন্ন ভাবে নাট্য অভিনেতা ও দক্ষ সংগঠক দুর্জয়।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষাগুরুরা সব সময় বলতেন মানুষ মানুষের জন্য। পৃথিবীর মধ্যে সব চাইতে বড় আদালত তার বিবেক। আমরা অনেকে আছি, আমাদের বিবেক ঘুমিয়ে আছে। একটু ইচ্ছে করলেই ঘুমন্ত বিবেককে জাগ্রত করা সম্ভব। অসহায়দের উপকারে আত্মনিবেদন করার পাশাপাশি নিজেকে এমন মহান কাজে উৎসাহিত করতে পারি। ভালোবাসার হাত বাড়িয়ে দিলে হয়তোবা বেঁচে যাবে হাজারো প্রাণ। এছাড়া সিলেটে মানবিক বিপর্যয় ঠেকাতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



