সুনামগঞ্জে ত্রাণ নিয়ে আসতে চাইলে বাস ভাড়া ফ্রি করে দিয়েছে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক সমিতি’র পক্ষ থেকে ঘোষণা দেন সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকতি মুকুল।
চলমান বন্যায় সুনামগঞ্জের মানুষজন দিশেহারা হয়ে পড়েছেন এবং সুনামগঞ্জে আরও প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন। অনেকেই যাতায়াতের অভাবে ত্রাণ নিয়ে সুনামগঞ্জ আসতে পারছেন না তাই। মানবিক দিক বিবেচনা করে ফ্রিতে ত্রাণ বা কারো ভাড়া না থাকলে সুনামগঞ্জ আসতে পারছেন না এমন মানুষের জন্য এই ব্যবস্হা করা হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, সিলেট থেকে সুনামগঞ্জ যারা ত্রান নিয়ে যাবেন, সিলেট কুমারগাও বাস স্টেশন থেকে ফ্রী তে তাদের ত্রাণ সুনামগঞ্জ নতুন বাস স্টেশন নিতে পারবেন, কোনো ভাড়া লাগবেনা।
একই সাথে ভাড়ার অভাবে কেউ যদি সুনামগঞ্জ যেতে না পারেন, কুমারগাও বাস স্টেশন আসবেন আপনাকে ফ্রী তে সুনামগঞ্জ পৌঁছে দেয়া হবে।
সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকতি মুকুল এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার থেকে সুনামগঞ্জ সিলেট রোডে বাস চলাচল করবে৷ কাউন্টার ও খোলা থাকবে৷ প্রয়োজনে এই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ০১৭১১ ০৫৯৬৩৪, ০১৭২৭ ৫৩৫৯৯৯।
এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...