সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় দেশটির নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে।
মাকসুদুরের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজে’লার চরফলকন এলাকায়। তিনি ওই এলাকার সামছুদ্দিনের ছেলে।
নি’হতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার মাকসুদুর ও তার সহকর্মীরা ট্যাক্সিযোগে কাজে যাচ্ছিলেন। তাদের ট্যাক্সি নাজরান শহরে পৌঁছার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদুর নি’হত হন। পরে পুলিশ এসে তার মরদেহ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।
এদিকে মাকসুদের মৃত্যুতে এলাকায় মাতম চলছে। তার মামা মো. সারওয়ার বলেন, গত ৭ মাস আগে টাকা ধার করে তিনি কাজের জন্য প্রবাসে পাড়ি দেন। তার ৪ মেয়ে ও ২ ছেলেসন্তান রয়েছে। মাকসুদুরের মৃত্যুতে পরিবারে অন্ধকার নেমে এসেছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মাকসুদুরের প্রতিবেশীরা জানায়, দেশে থাকাকালিন মাকসুদুর মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এতে পরিবারের ব্যয় মেটাতে তাকে হিমশিম খেতে হতো। তাই অধিক রোজগারের আশায় টাকা ধার করে সৌদি আরব যান। মাকসুদুরের মৃ’ত্যুতে তার পরিবার দিশেহারা হয়ে পড়ছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



