নেত্রকোনা, সুনামগঞ্জ বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেটে পৌছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ৯টা ৫৮ মিনিটে তিনি লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। এরপর ১০টায় সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিমানবন্দর সূত্র ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এমন তথ্য নিশ্চিত করে।

সার্কিট হাউসে প্রবেশ করছে প্রধানমন্ত্রীর গাড়িবহর। ছবি-সংগৃহিত
এরআগে সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি এ তিন জেলার বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন।
নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা কবলিত এলাকাগুলো হেলিকপ্টারযোগে পরিদর্শন করেন সরকার প্রধান।
সফরসূচি অনুযায়ী, সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



