সিলেট জেলায় ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতাসহ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।
সিলেট সদর উপজেলায় বন্যার্ত আশ্রয় কেন্দ্র গাজী বুরহান উদ্দিন গঃ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাজী শফিক হাইস্কুল আশ্রয় কেন্দ্রে ৬০০ জনকে রাতে খিচুরী বিতরণ করা হয়। এছাড়া জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, দক্ষিণ সুরমা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন শুকনো খাবার বিতরণ করে যাচ্ছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ০১) মুড়ি-৩০০ কেজি, ০২) চিরা-৩০০ কেজি, ০৪) আখের গুড়-৩০০ কেজি, ০৫) মোমবাতি-৩০০টি, ০৬) ম্যাচ- ৩০০টি, ০৭) ওর স্যালাইন- ১৫০০টি, ০৮) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট-৮০০টি, ০৯) সাপে কাটা রশি-৩০০ পিচ, ১০) ব্লেড-১৫০পিচ, ৩০০ পরিবারের প্রায় ১৪০০ বন্যার্ত্ মানুষের মাঝে এসব শুকনা খাবার বিতরণ করা হয়।
এছাড়া রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়-১০০০ লোকের জন্য ও কলা গাছের ভেলা- ৩০টি ইত্যাদি রয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জেলা কমান্ড্যান্ট জানান। আনসার ও ভিডিপির ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন, সিলেট রেঞ্জের সহকারী পরিচাক মোঃ মশিউর রহমান মানিক, সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সেলিনা বেগম প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



