শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিনের সদস্যরা প্রথম ধাপে বন্যা কবলিত এলাকার ১৩ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (২০ জুন) বিকালে সংগঠনটির সেক্রেটারি অফ ওয়েব মো সালমান আসাদ্দু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রথমদিনের ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় সিলেটের কালিবাড়ী পয়েন্ট ও মদিনা মার্কেট থেকে শুরু করা হয়। যা বন্যা পরবর্তীকালীন দূর্যোগে বন্যা কবলিত পরিবারের কষ্ট কিছুটা হলেও লাগব করবে।
কিনের সামাজিক সচেতনতা ও প্রচার বিষয়ক সম্পাদক ইসরাত জাহান রিফা জানান, ” চলমান বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কারো ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে কারো বা ঘরে কোমর পানি। ঘরে খাবার নাই, বিশুদ্ধ পানি নেই; ভেঙে পড়েছে সকল যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে জীবন বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যাদূর্গত মানুষদের। উজান থেকে আসা ঢলে সিলেটের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বাকি তিন জেলার শহরের কিছু উঁচু স্থান, পাহাড়ি এলাকা এবং ভবন ছাড়া সবখানে এখন পানি।

কিনের এডুকেশন সেক্রটারি আদিবা মালিহার বলেন, এই দূর্যোগের মুহূর্তে সিলেট অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে শুকনো খাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন পৌঁছে দেয়ার জন্য সকলের সাহায্যের প্রয়োজন৷ সিলেটের এই সংকটের সময়ে সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আপনারা নিজ নিজ জায়গা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসবেন এবং তাদের দূর্ভোগ কিছুটা হলেও লাঘব করবেন।
কিনের সাংগঠনিক সম্পাদক মাহবুবা মোস্তফা সৌরভীর বলেন, বিগত বছরগুলোর মতো এইবারও আমরা বন্যায় বিপর্যস্ত মানুষের সাহায্যের জন্য কাজ করছি। সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতি এ যাবত কালের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে। এ জায়গাগুলোতে তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় KIN এর প্রতিনিধিদল ইতোমধ্যে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ২১ তারিখ থেকে আমরা সুনামগঞ্জে দুইদিন অবস্থান করব। এই দুইদিনে চার বেলা ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষদের রান্না করে খাওয়ানো হবে এবং এতে খরচ পড়বে সর্বমোট ৮০,০০০ টাকা। প্রতিবেলায় মোট ১ হাজার জন মানুষকে রান্না করে খাওয়ানো হবে। এর পাশাপাশি বানভাসি ৫০০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।
অনুদান পাঠানোর ঠিকানাঃ বিকাশঃ 01854613206(পার্সোনাল) 01705249471(পার্সোনাল) রকেটঃ 017883735456 (পার্সোনাল) নগদঃ 01729344878 (পার্সোনাল) DBBL (A/C) : Shoaibur Rahman Faiyaz A/C No: 105 157 0016547 105-Motijheel Foreign Exchange Branch, Dhaka Routing no: 090274309
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



