বন্যা পরিস্থিতির অবনতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাস প্লাবিত হওয়ায় আগামী এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রেক্ষিতে আপাতত ২৫ জুন পর্যন্ত বন্ধ বন্যা পরিস্থিতির স্বাভাবিক না হলে আরোও ছুটি বাড়তে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সকাল ১০টা জরুরী সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, খাবার পানি, বিদ্যুৎ ও হলে সার্বিক সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ করছি। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



