সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গোসল করার সময় বজ্রপাতে শুকুর আলী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুকুর আলী বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনি গ্রামে নোয়াব আলীর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনি গ্রামে ঘটনাটি ঘটে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, গোসল করতে গেলে বজ্রপাত আহত হয়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



