শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স (সিইপি) বিভাগের আয়োজনে ‘‘National Seminar on 4th Industrial Revolution: Opportunities and Challenges for Bangladesh- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই ৪র্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি। বাংলাদেশ সরকার এই বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে । এই কার্যক্রমের আওতায় বিইপিআরসি প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে। বিইপিআরসির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে একটি সর্বাধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করা হবে। সরকারি অনুদানে এ বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উচ্চতর পড়াশোনার জন্য পাঠানো হবে।
এছাড়াও সেমিনারে সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. মাস্তাবুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন নাহার রুমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আক্তার ।
এ সময় রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এম.এ এ শওকত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজি মুহাইমিন-উজ সাকিব,শাবিপ্রবির অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার, অধ্যাপক ড. আহমেদ সুজন প্রমুখ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



