“জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন “প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হয়েছে। আর এ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) উদ্যোগে র্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন ড. মোঃ আশ্রাফুল করিম, সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন, কর্পোরাল মো. মেহেদী হাসানসহ অন্যান্য ক্যাডেটবৃন্দ।
এসময় অধ্যাপক ক্যাপ্টেন ড. মো. আশ্রাফুল করিম বলেন, এবারে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা শুরু হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য ও প্রচারের ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে বিএনসিসি যুক্ত আছে। দেশের প্রকৃত জনসংখ্যা কত এবং বাসস্থান কেমন এগুলো না জানা থাকলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন এলাকার জনসংখ্যা এবং বাসস্থানের উপর সে এলাকার উন্নয়ন নির্ভর করে। কিন্তু অনেক সময় জনগণ এ তথ্য গুলো দিতে চায়না। আর এই তথ্য দিয়ে সবাই যেন সহযোগিতা করে সেই লক্ষ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরামর্শে বিএনসিসির সদস্যরা সকলকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



