ছাতকে ২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজমদসহ নম্বরবিহীন সিএনজি অটো-রিকশা নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন চালক তপন দেব (২৪)। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাটলিপাড়া গ্রামের মৃত সুধীর দেবের ছেলে।
রোববার (০১ আগস্ট) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কের পুলের মুখ (পূর্বপাড়) এলাকা থেকে আটক করা হয়। তারা লাকেশ্বর এলাকা থেকে সিএনজি অটো রিকশা যোগে মদ নিয়ে বিশ্বনাথে যাওয়ার পথে আটক হন।
ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক মহিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দগঞ্জ-বসন্তপুর রাস্তার পুলেরমুখ (পূর্বপাড়) এলাকা থেকে তিনি নম্বরবিহীন সিএনজি অটো-রিকশায় মদসহ চালক তপন দেবকে আটক করতে সক্ষম হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও আবদুল কুদ্দুছ নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



