সিলেট সিটি কর্পোরশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাটি ও মানুষের নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বুধবার (১৫ জুন) উপলক্ষ্যে মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল শিরনী বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকত, মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার,সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির,আব্দুল করিম চৌধুরী,নজরুল ইসলাম,মহানগর যুবলীগ নেতা সায়েম আহমদ, এ,এস,সাদাত,মুছাদ্দিকুন নবী,ইলিয়াছ দিনার, মুফতি আবেদ,লিটন আহমদ, নজরুল ইসলাম,ফয়সল আহমদ তাফাদার, মাসুদ আহমেদ, ঝুনাইদ আহমদ ঝুনু প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



