গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছেন আরও ৯৯৬ জন।
রোববার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত নয়জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় সাত জন এবং মৌলভীবাজারে দুইজন।
এছাড়া করোনা আক্রান্ত ৯৯৬ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৫৭ জন, সুনামগঞ্জে ১০৬ জন, হবিগঞ্জে ৩৫১ ও মৌলভীবাজারে ১৪০ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত হয়েছে ৭০২ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৪৪ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৬০ জন এবং সিলেটের চার জেলার আরও ১৩ জনের মৃত্যু হয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৪৩ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০৫ জন। এর মধ্যে রয়েছেন সিলেটে ২৮৬ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ২২ জন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



