জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের সাবেক সভাপতি, বিএনপির সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর ভাই অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবুল হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্বাধীনতার সৃবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



