সিলেটের গোয়াইনঘোটে মাছ দরতে গিয়ে বজ্রপাতে দুই সহোদরের একজন হাওরে নিখোঁজ রয়েছেন। আরেকজনকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৭টার দিকে নন্দীরগাঁও ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের শিয়ালা হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে আব্দুল হাসিম (২৫) গুরুতর আহত হন এবং তার ছোট ভাই জসিম উদ্দিন (১৬) হাওরের পানিতে নিখোঁজ রয়েছেন। তারা উভয়ে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামের মনফর আলীর ছেলে।
গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রপাতে জসিম উদ্দিন হাওরের পানিতে তলিয়ে গেছেন। আর তার বড়ভাই আবদুল হাসিমকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুই সহোদর সকালে বৃষ্টির মধ্যে শিয়ালা হাওরে মাছ ধরার জন্য যান। হঠাৎ বজ্রপাত হলে হলে আব্দুল হাসিম গুরুতর আহত হন এবং তার ছোট ভাই মো. জসিম উদ্দিন (১৬) বজ্রপাতে শিয়ালাহাওরে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার লোকজন নিখোঁজ কিশোরের সন্ধানে রয়েছেন।
এদিকে, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে বলা হয়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত বজ্রপাতে আহত আব্দুল হাসিম নামে কেউ হাসপাতালে ভর্তি হননি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



