জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য সুফিয়া খাতুন।
বুধবার (১৫ জুন) মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে আটক করেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।
পরে বারাদী ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের কাছে ওই নারীকে সোপর্দ করা হয়।
সুফিয়া খাতুনের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোট কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে নৌকার প্রার্থী মোমিনুলকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন তিনি। এজন্য তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



