মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) আসতে বিলম্ব হওয়ায় করোনা ভ্যাকসিন সংকট সৃষ্টি হয়েছে ধারণা অনেকের। এই ভ্রান্ত ধারণার জবাবে জরুরী বার্তা দিয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য শাখা।
মঙ্গলবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলাম জানিয়েছেন, সিসিকের দুই কেন্দ্রে টিকার কোন সংকট নেই। টিকা গ্রহনের জন্য মোবাইলে বার্তা গেলে নির্ধারিত দিনেই টিকা নিতে কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের দুটি টিকা কেন্দ্র এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স কেন্দ্রে যারা রেজিষ্ট্রেশন করেছেন তারা নির্ধারিত তারিখেই টিকা গ্রহন করতে পারবেন। নির্ধারিত তারিখের আগে কিংবা পরে কেউ টিকা গ্রহনের জন্য কেন্দ্রে আসবে না।
ডা. মো: জাহিদুল ইসলাম জানান, সম্প্রতি কোভিড-১৯ টিকার নতুন নিবন্ধন বেশি হচ্ছে। প্রতিদিন এক হাজার থেকে ১২শ’ জনকে টিকা গ্রহণের জন্য মোবাইলে বার্তা পাঠানো হয়। সে অনুযায়ী টিকা গ্রহণে আগ্রহিদের অপেক্ষমান তালিকা বাড়ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের স্বাস্খ্যবিধি অনুসরণ করেই কোভিড-১৯ টিকা প্রদান পরিচালিত হচ্ছে। তাই নির্ধারিত তারিখেই নির্ধারিত ব্যক্তি যেন টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহন করেন। মোবাইলে বার্তা পাওয়ার আগে কেউ টিকা গ্রহন কিংবা রেজিষ্ট্রেশনকৃত কেন্দ্র পরিবর্তন করে টিকা নিতে পারবেন না্।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



